পয়লা বৈশাখের মাঝেই  শপিং মলে  ভয়াবহ অগ্নিকাণ্ড

শুক্রবার কাঁকুরগাছির বস্তি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লেগেছে বলে খবর।পয়লা বৈশাখের কেনাকাটার চলাকালীন এমন দুর্ঘটনায় ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েচেণ।ফলে তাঁদের নিরাপদে মল থেকে বের করে দেওয়া হয়।নামী ব্র্যান্ডের পোশাকের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখেন, ফলে পথচারীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে।সেইসঙ্গে বিস্ফোরণের শব্দ কানে আসে দমকল কর্মীদের।দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই খবর।  

এই মলের পাশেই লাগোয়া একটি বসতি এলাকা সেখানে সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডের জেরে বিপন্ন বসতিবাসীও একাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে।কাঁকুরগাছির বাসিন্দারা আতঙ্কিত হয়।এই বসতিতে অনেক পরিবারের বাস করেন,তাঁদের অনেকেই আপাতত গৃহহীন হয়ে গিয়েছেন।যদিও বড়সড় বিপদের আশঙ্কা ছিল।তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বস্তিতে।তবে এখনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।দমকল আগুন নেভানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *