মধ্যরাতে গতির নেশায় ঝরে গেল তরতাজা দুটি প্রাণ

মদ্যপান করে বাইক চালানোই বিপদ, জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে মুর্শিদাবাদে সামশেরগঞ্জের বাসুদেবপুরে মৃত্যু হল দুজনের।জানা গিয়েছে, বাইকে তিনজন আরোহণকারী ছিলেন।আরেক জন গুরুতর জখম হয়েছেন।পুলিশের প্রাথমিক অনুমান, তিনজনই মদ্যপ অবস্থা ছিলেন। রাস্তা পার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে সামশেরগঞ্জের বাসুদেবপুর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে।মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের এবং গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকদের নাম তন্ময় সরকার এবং বিমান সরকার।জানা গিয়েছে বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ফরিদপুর গ্রামে।ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করেন, জঙ্গিপুর হাসাপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন তিন যুবক। সে সময় বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা।ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনজনকেই সুতির মহেসাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যদিও চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনের চিকিৎসা চলছে।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *