অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরুদ্ধে জারি হওয়া পিটিশন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে ,১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ইডি আদালত জানিয়েছে,রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ আদালতে টেনে আনা যাবে না।আইন সকলের জন্যই সমান।বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কাছে নয়।
কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, বেআইনি ভাবে তাঁকে দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছেন ইডি।এই পরিস্থিতিতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছিল পিটিশন যা খারিজ হয়ে যায় আদালতে।
মঙ্গলবার ইডির তরফে দাবি করেন, ”কোনও সাধারণ মানুষ যদি অপরাধ করে তাহলে তাঁকে গরাদের ওপারে যেতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী বলেই গ্রেপ্তার করা যাবে না। এরা দেশটাকে লুঠ করে যাবেন,তবুও এদেরকে স্পর্শ করা যাবে না।শুধুমাত্র ভোটে আসছে বলে”।আপনার দাবি, আপনার গ্রেপ্তারিতে মৌলিক কাঠামো লঙ্ঘিত হচ্ছে।
