কলকাতা শহরের আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করবেন কার্তিক আরিয়ান।তার জন্য সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় পৌঁছে যান কার্তিক।শহরে পা রেখেই একটি জিনিস দেখে মুগ্ধ হলেন বলিউড তারকা।রাস্তায় যেতে না যেতেই আবার তাকে ক্যামেরাবন্দি করে ফেললেন। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন কার্তিক।
কলকাতা এখন বলিউডময়,একদিকে কাজল তাঁর নতুন ছবি ‘মা’-এর শুটিং করলেন, অন্যদিকে কার্তিকের ছবি ‘ভুলভুলাইয়া ৩’ শুটিং করবেন।বিমানবন্দর থেকে বেরিয়েই কার্তিকের চোখে পড়ে লেকটাউনের বড়ঘড়ি।এমন ঘড়ি লন্ডনে নিশ্চয়ই দেখেছেন অভিনেতা।তবে কলকাতার বিগ বেন তাঁকে মুগ্ধ করেছে, সেই ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করে কলকাতায় আসার বার্তা দিয়েছেন এবং শহরের অভিজাত রেস্তরাঁয় পেটপুজো করার ছবিও শেয়ার করেছেন নায়ক।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলে, মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা মনে আসবেই কারন বিদ্যা বালন দুরন্ত অভিনয়ই করে ছিলেন।পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস।তবে, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্পে।সেখানে অভিনয় করেছিলেন তাব্বু ফাতিমা।
