গরমকালে বগলের দুর্গন্ধ খুব বড় একটা সমস্যা। এই সমস্যার কারণে আমাদের নিত্যদিন নানা সমস্যায় পড়তে হয়। অস্বস্থিতে পড়তে হয় নানা কারণে। আজ রইল আপনাদের জন্য এই সমস্যা থেকে মুক্তির ঘরোয়া উপায়।
গোলাপ জল
একটি তুলোর মধ্যে অল্প পরিমাণে গোলাপজল নিয়ে নিন। এরপর বগলের নিচে ভালো বুলিয়ে নিন বেশ খানিকক্ষণ। এরপর ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। নিমেষেই দূর হয়ে যাবে বগলের গন্ধ।
আপেল সিডার ভিনিগার
বগলের দুর্গন্ধ দূর করতে আপেল সিডার ভিনিগারের জুড়ি মেলা ভার। অল্প পরিমাণে ভিনিগার তুলোর মধ্যে লাগিয়ে ১০ মিনিট বগলের নীচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই ভিনিগার শুধু গন্ধ দূর করতে নয় বগলের কালো দাগ দূর করতেও সাহায্য করে।
