গরমে জ্বালা ছিলই তার উপর ধেয়ে নেমে এলো কালবৈশাখীর ঝড়।বাংলাদেশে দক্ষিণ- পশ্চিম এলাকায় ঝড়ের তাণ্ডবে অন্তত ১০জনের মৃত্যু ঘটে এবং ৩৩ জন জখম হয় এবং দুজন নিখোঁজ বলে জানা যায়।ঝড়ে ধস্বে পড়েছে ঘরবাড়ি।গত কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চলীয় জেলা ও আংশিক এলাকায় ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা ছিলো।কিন্তু রবিবার কালবৈশাখীতে সেই যন্ত্রণা জুড়ালেও নেমেছে বিপদ।
দক্ষিণ-পশ্চিম এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঘূর্ণিঝড়ে যে তাণ্ডব লীলা শুরু হয়,তাতে গাছ চাপা পড়ে এক মহিলা এবং বৃদ্ধের মৃত্যু ঘটে।এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গাছ উপরে পড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পৌরসভার প্রায় সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
ঝড়ের তাণ্ডবে দাসের এলাকায় ছয় মৎস্যজীবী-সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে ,যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় কিন্তু ট্রলারটির খোঁজ এখনও পাওয়া যায়নি বলে খবর।জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হবে ,এছাড়া ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল দেওয়া হবে।বাউফল থানার ওসি সনৎ কুমার গাইন হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধার ও অনুসন্ধানে কাজ চলছে।
