মেসির গোলও ইন্টার মায়ামিকে জয়ের পথে ফেরাতে পারল না

লিয়োনেল মেসি চোট সারিয়ে মাঠে ফিরেই গোল করলেন। কিন্তু টা সত্ত্বেও জিততে পারল না ইন্টার মায়ামি।কলোরাডোর বিরুদ্ধে মেজর লিগ সকারের ম্যাচে লড়াই শেষ হল ২-২ ফলে। ইন্টার মায়ামি মেসির অনুপস্থিতিতে চারটি ম্যাচ খেলেছে। তার মধ্যে একটিতে ড্র এবং তিনটি ম্যাচে হারতে হয়েছে । কিন্তু মেসিও দলকে জয়ের রাস্তায় ফেরাতে পারলেন না।

কলোরাডোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নামেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠের নামার ১২ মিনিটের মধ্যেই তিনি গোল করে সমতায় ফেরান দলকে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল কলোরাডো। এই ম্যাচে মেসিকে  শেষ দিকে ১৫-২০ মিনিটের জন্য নামানোর পরিকল্পনা ছিল মায়ামি কোচের। কিন্তু দল পিছিয়ে পড়ায় দ্বিতীর্ধের শুরুতেই মেসিকে নামাতে হয় ।

মায়ামি কোচ প্রথম একাদশের একাধিক সদস্যকে ছাড়া দল সাজিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে কলোরাডো শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে । মায়ামি রক্ষণ প্রতিপক্ষের একের পর আক্রমণে বেশ চাপে পড়ে। দ্বিতীয়ার্ধে মেসি নামার পরই লড়াইয়ে ফেরে তাড়া। ৫৭ মিনিটে মেসির গোলের পর মায়ামির আক্রমণও বৃদ্ধি পায়। ফ্রাঙ্কো নেগরির কাছ থেকে বল পেয়ে শট নেন মেসি।  ৩ মিনিট পরেই এগিয়ে যায় ইন্টার মায়ামি।ডেভিড রুইজ মেসির তৈরি করা আক্রমণ থেকে বল পান এবং তাঁর থেকে বল পেয়ে গোল করেন লিয়োনার্দো আফোন্সো। কিন্তু এগিয়ে যাওয়ার সুবিধা ধরে রাখতে পারেনি মেসির দল। পরবর্তীতে গোলের আরও কয়েকটি সুযোগ পেয়েছিলেন মেসি।তবে কখনও প্রতিপক্ষ গোলরক্ষকের দক্ষতায় বা কখনও নিজের ব্যর্থতায় গোল পাননি। ম্যাচের শেষ মিনিটে কলোরাডো বাসেতের গোলে সমতা ফেরায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *