না ফেরার দেশে বিশ্বের প্রবীণতম পুরুষ, মৃত্যুকালে কত বয়স হয়েছিল জানেন?

থেমে গেল বিশ্বের প্রবীণতম পুরুষের নিশ্বাস। ২০২২ সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এর রেকর্ড অনুযায়ী তিনিই ছিলেন এ বিশ্বে পুরুষদের মধ্যে সবচাইতে প্রবীণ। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসা। তবে শেষ রক্ষা হল না। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা।

জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরার জন্ম হয়েছিল ভেনেজুয়েলার এক কৃষক পরিবারে। মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনিও চাষবাসের কাছে বাবা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লেগে পড়েন। মৃত্যু শেষ কিছু বছর আগে অব্দি ও তিনি চাষবাসের কাজ করতেন। বেশ কিছু বছর ধরে শরীর একেবারেই সাথ দিচ্ছিল না। শেষ কিছু বছর বিছানায় শয্যাশাই অবস্থাতেই তার কেটেছে।

জুয়ানের পরিবারের ছিল তার স্ত্রী, ১১ সন্তান এবং মোট ৪১ জন নাতি-নাতনি। যদিও স্ত্রী বহু বছর আগেই গত হয়েছেন। মৃত্যুকালে জুয়ানের বয়স হয়েছিল ১১৪ বছর। তার পরিবারের বিশ্বাস ছিল আরো কিছু বছর জুয়ানের সঙ্গে তারা থাকতে পারবে। তবে ১১৪ বছরে সবাইকে রেখে অমৃত লোকে পাড়ি দিল জুয়ান। তার মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *