আজ একই রাজ্যে তিন ধরনের আবহাওয়া! কোথায় মিলবে বৃষ্টির স্বস্তি! রইল লেটেস্ট আপডেট

বেশ কয়েকদিন ধরেই গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছিল গোটা রাজ্য। আজ থেকেই হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বৃষ্টিস্বস্তির পূর্বাভাস ছিল। সেই মতোই আজ ভোরে বেশ কিছু জায়গা ভিজলো। তবে আজ সারাদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? আজ কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা? কলকাতাই বা কতটা ভিজবে? জেনে নিন লেটেস্ট আপডেট।

আজ পশ্চিমবঙ্গের চারটি জেলায় রয়েছে বৃষ্টি সম্ভাবনা। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হতে পারে কালবৈশাখী। সঙ্গে রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাও আজ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। তার সাথে বইতে পারি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া, বাঁকুড়াতে থাকছে তাপপ্রবাহের সর্তকতা। সেখানে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *