চলতি মাসে লক্ষীর ভান্ডারের টাকার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল লক্ষীর ভান্ডার।

পূর্বে লক্ষীর ভান্ডার প্রকল্পের অধীনে প্রতিমাসে মহিলাদের ৫০০ ও ১০০০ টাকা ভাতা দেওয়া হত সরকারের পক্ষ থেকে। তবে সম্প্রতি তৃণমূল সরকার সেই ভাতার পরিমান বৃদ্ধি করে। সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১০০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১২০০ টাকা করেছে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বর্ধিত ভাতা মহিলারা এপ্রিলের শুরুতেই পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তবে বহু মহিলাই অভিযোগ করেছেন যে ১ লা এপ্রিল তাদের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢোকেনি। তবে চিন্তা করার কোনো কারণ নেই। কিছুটা দেরিতে হলেও ব্যাংকে ঢুকে যাবে লক্ষীর ভান্ডারের ভাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *