অপরিবর্তিত রেপো রেট। মনিটরী পলিসি কমিটি এই বিষয়ে পর্যালোচনা করেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেন রেপোরেট 6.5 শতাংশ অপরিবর্তিত থাকবে। প্রতি তৈমাসিকে এই পলিসি কমিটি বৈঠকে বসেন। এবং তারা দেশের অর্থনীতি পর্যালোচনা করে দেখে রেপোরেট কতটা অপরিবর্তিত রাখা উচিত বা বৃদ্ধি করা উচিত।
চলতি মাসের ৩ তারিখ এবং ৫ তারিখ বৈঠকে বসেছিলেন মনিটারি পলিসি কমিটি। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশের তরফ থেকে জানানো হয় ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তৈমাসিকেও রেপো রেট 6.5 শতাংশ অপরিবর্তিত থাকবে। শুধু তাই নয় এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৪-২৫ অর্থবর্ষেও রেপো রেট 6.5 শতাংশ হারে অপরিবর্তিত থাকবে।
