গার্ডেনরিচের পর এবার দুর্ঘটনার কবলে বৌবাজার। মাত্র ১৫ দিনের মাথাতেই হুড়মুড়িয়ে পড়ল উত্তর কলকাতার বৌবাজার এলাকার একটি পুরনো বাড়ি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ বাড়ির প্রোমোটারের ওপর। অভিযোগ তিনি নিয়ম না মেনে বাড়ি তৈরি করেছিলেন। যার মুল্য দিতে হল সাধারণ মানুষকে।
গতমাসের ১৭ মার্চ গার্ডেনরিচে দুর্ঘটনাটি ঘটেছিল। দক্ষিন কলকাতার এই জনবহুল এলাকায় ভেঙ্গে পড়েছিল একটি নির্মীয়মাণ বাড়ি। এই ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। মারা গিয়েছিল ১২ জন মানুষ। ফলে প্রোমোটারদের অবদান নিয়ে প্রশ্ন উঠেছিল। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবার রাগের পারদ চড়ে উঠছে।
