উত্তর ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ ওঠেছে পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে রাজ্যের টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের মধ্যে অনেকেই কাজ করেননি তবে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি করে, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন।ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।
একশো দিনের কাজে এবার রাজ্য় সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ। সুটিয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।খবর তুলে ধরার পর, শনিবার গ্রামে যান বিডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। গ্রামবাসীরা ডলি মণ্ডল নামে এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেও, তিনি তা খারিজ করে দিয়েছেন। তবে বেনিয়ম যে হয়েছে, তা মেনে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান।
পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে যান বিডিও নীলাদ্রি সরকার-সহ কয়েকজন আধিকারিক, ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা।পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছে,সুটিয়া গ্রাম কাজ করেননি। এমন কয়েকজনের অ্য়াকাউন্টে রাজ্য় সরকারের দেওয়া ১০০ দিনের টাকা ঢুকেছে।বৃহস্পতিবার পাঁচপোতা গ্রামের বাসিন্দা রিনা ঘোষ।অনুসন্ধানকারী আধিকারিকদের প্রশ্নের উত্তরে, গ্রামবাসী এই মহিলাও দাবি করেন, কাজ না করা সত্ত্বেও তাঁর অ্য়াকাউন্টে টাকা ঢুকেছিল। তাঁর মুখেও শোনা যায় তৃণমূলকর্মী এবং ১০০ দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের নাম।
