এলভিশের প্রচুর ইগো, অভিযোগ করলেন মণীষা রানি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলভিশ যাদবকে আনফলো করেছেন মণীষা রানি। সেই কারণটা খোলসা করে জানালেন তিনি। বিগ বস ওটিটি ২ তারকা মণীষা জানিয়েছেন যে, তাঁদের কোল্যাবোরেটিভ ভিডিও-য় মণীষার ছবি দিতে অস্বীকার করেছিলেন এলভিশ।যার জেরেই তাঁকে আনফলো করেন মণীষা রানি। তবে মণীষার অভিযোগ রীতিমতো হেসে উড়িয়ে দিয়েছেন এলভিশ। তাঁর ভ্লগের জবাবে ইউটিউবে একটি ভিডিও করে মণীষাকে নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, অন্যদের জীবনের জটিলতা বোঝার ক্ষমতা নেই আমার।


এলভিশ নিজের সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন যে, তাঁদের কোল্যাবোরেশনের কভার পিকচার বদলানোর জন্য বারংবার অনুরোধ জানাচ্ছিলেন মণীষা।কিন্তু তিনি ওই কভার পিকচার পরিবর্তন করবে না কারণ তাতে ভিডিও-র সাফল্য এবং নান্দনিকতার উপর প্রভাব পড়তে পারে এমনটা বলেন এলভিশ যাদব।


এর পাশাপাশি এলভিশ জানান যে, মণীষাকে তিনি পরামর্শ দিয়েছিলেন তাঁদের পরবর্তী যৌথ প্রজেক্টের জন্য নিজের ছবিটি ব্যবহার করতে পারেন তিনি। মণীষার ‘আত্মসম্মান’ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে এলভিশ বলেন, “বাচ্চাদের মতো কাণ্ডকারখানা বন্ধ করো। কেউ কোনও জটিল বিষয়ে ফেঁসে রয়েছেন, অথচ উনি নিজের সোশ্যাল মিডিয়ার কভার ছবি নিয়ে পড়ে রয়েছেন। আমার দিক থেকে বন্ধুত্ব সব সময় থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *