মহুয়ার দাবি রাজা রামমোহন ও রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী

কৃষ্ণনগরের রাজা রামমোহন রায়কে সমাজ সংস্কারক বলে উল্লেখ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী।এব্যাপারে এখনও পর্যন্ত  কোনও প্রতিক্রিয়া আসেনি বিজেপির তরফ থেকে।

মঙ্গলবার বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী,কথপোকথনের সময় তিনি বলেন, ‘বাংলার সমাজ সংস্কারে রাজা রামমোহন অবদানের কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছি।এই মন্তব্যকে উদ্ধৃত করে বৃহস্পতিবার মহুয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, উনি কি রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে তুলনা করছেন নাকি।

মহুয়ার আশঙ্কা যে অমূলক নয় তা মেনে নিয়েছেন বেশ কয়েকজন ইতিহাসবিদ। তাঁরা জানাচ্ছেন, রাজা কৃষ্ণচন্দ্র সমাজ সংস্কারক ছিলেন এমন কথা জানা যায় না। কৃষ্ণনগর কেন্দ্রে রানিমা অমৃতা রায়কে প্রার্থী করতেই রাজ পরিবারের বিরুদ্ধে ব্রিটিশকে সহযোগিতার অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *