পুলিশি ঝামেলায় ‘বিগ বস’ জয়ী স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনওয়ার ফারুকি এবার বিপত্তি হুক্কাবারে। শোনা যাচ্ছে, মুম্বইয়ের ওই বার অর্থাৎ পানশালায় বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মুনওয়ার। আচমকা সেখানে পুলিশ হানা দেয় এবং আটক করা হয় ডোংরির ছেলেদের। পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়।পুলিশ সূত্রে জানা যায় মুম্বইয়ের ফোর্ট এলাকায় অবস্থিত ওই পানশালাটি অবৈধভাবে চলছিল ফলে খবর পেয়েই সেখানে পৌঁছে যায় মুম্বই পুলিশের একটি টিম। পানশালা থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু মুনওয়ার সেই সময় পানশালায় ছিলেন সেই কারণেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। যদিও মুনওয়ারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি তবে এর পাশাপাশি নটি হুক্কাপট পাওয়া গিয়েছে যার দাম সাড়ে ১৩ হাজার টাকা।২০২১ সালের জানুয়ারি মাসে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিজেপি সাংসদের রোষানলে পড়েছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি তবে অভিযোগ ওঠে তিনি নাকি রাম-সীতাকে নিয়ে চটুল জোকস বলেছেন। এই অভিযোগেই সেই সময় গ্রেপ্তার হতে হয়েছিল মুনওয়ারকে। যদিও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং কিছু সময় পরে ডোংরির ছেলে মুক্তিও পেয়ে যান।
সেই সময় বিভিন্ন রাজ্যে মুনওয়ারকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বহু শো বাতিল হওয়ার পর কমেডি কেরিয়ার থেকে বিদায় নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন কমেডিয়ান। কিন্তু কঙ্গনা রানাউতের ‘লক আপ’ শোয়ের দৌলতেই ঘুরে গিয়েছিল মুনাওয়ার ফারুকির ভাগ্যের চাকা। শো জেতার পর সুযোগ পান সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ে। সেখানেও সাফল্য পান শোয়ের সেরা হয়ে জিতে নেন পঞ্চাশ লক্ষ টাকা। তবে আবারও পুলিশি ঝামেলায় মুনওয়ারের নাম্ জড়ানোয় চিন্তায় অনুরাগীরা। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুনওয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর।
