লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

রাজনীতির মাঠে অনেক দিন আগেই নাম দিয়েছে বলিউড অভিনেত্রী তথা সমাজসেবিকা স্বরা ।গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁকে বরাবর গর্জে উঠতে দেখা গিয়েছে স্বরাকে।কংগ্রেসের টিকিটে এবার নাকি লোকসভা নির্বাচনে লড়বেন স্বরা ভাস্কর। রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছেন তিনি।শোনা যাচ্ছে, এ খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি স্বরা। 

লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন এই কল্পনা স্বরা অনেক আগে থেকেই করেছেন। রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রা’য় স্বরার অংশগ্রহণ করেন তিনি এই র‍্যালিতে পা মিলিয়ে ছিলেন তিনি। সূত্রের খবর, কয়েকদিন আগে মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান রমেশ চেন্নিথালার সঙ্গেও বিশেষ বৈঠক করেন স্বরা।সেই বৈঠকে মহারাষ্ট্রের কংগ্রেসের অবস্থান নিয়ে আলোচনা করেন স্বরা।

তবে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে  বিবাহ করেন স্বরা। গত ২৩ সেপ্টেম্বর স্বরার কোলজুড়ে এসেছে ফুটফুটে এই কন্যা সন্তান। প্রেম বিতর্কের কারণে, বার বারই খবরের শিরোনামে উঠে আসেন স্বরা। রাজনীতির আঙিনায় এলে তাঁকে ঘিরে বিতর্ক যে বাড়বে, তা কিন্তু বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *