রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।

নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার উত্তরের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *