আসন্ন নির্বাচনে কার হাতে যাবে বোলপুর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। পুরনো মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকেও এবার টিকিট দিয়েছে পদ্ম-শিবির।

এমনই একজন প্রার্থী হলেন প্রিয়া সাহা। ‘কেষ্ট গড়’ নামে পরিচিত বোলপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। সাঁইথিয়া নিবাসী এই নেত্রী ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তবে জয় আসেনি। চব্বিশের ভোটে জয়ের ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী তিনি।

কেষ্টর অনুপস্থিতিতে এই আসন থেকে প্রিয়া কেমন ফলাফল করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেছিলেন, বীরভূম অতীতে কেষ্ট গড় ছিল। নিজের জয়ের বিষয়ে ১০০% নিশ্চিত বলেও দাবি করেছিলেন তিনি। বোলপুর কেন্দ্র মোদীজির হাতেই তুলে দেবেন বলে জানিয়েছিলেন প্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *