খুব শীঘ্রই গ্রেফতার হতে চালছে রাখি সবন্ত

টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সবন্ত। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। খবর প্রকাশ্যে আসার  কয়েকমাস পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা। সম্পর্কের টানাপড়েন ও ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাঁদের দাম্পত্যকলহ। রাখির অভিযোগের  ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও করয়েছিল আদিলখান । জেল খেটে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন আদিল চলতি মাসে বিগ বস্ ১২ এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন আদিল খান। তার পরেও রাখির সঙ্গে বিবাদ মিটছে না আদিলের ।

রাখির নামে অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন আদিল খান। আদিল জানান  এই মুহূর্তে গ্রেফতারির ভয়ে নাকি দেশছাড়া রাখি, রয়েছেন দুবাইতে। শোনা যাচ্ছে দেশে ফিরলে দু’ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে রাখিকে ।মুম্বই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুললেন আদিল। এখনও আব্দি জামিন না পাওয়ায় দুবাইয়ে গিয়ে আছেন রাখি, যেদিন দেশে ফিরবে সে দিনই দু’ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে রাখিকে।

আদিলের অভিযোগ ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে ।ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার বিরুদ্ধে রাখির নামে মামলা  দায়ের করেন তাঁর স্বামী আদিল।  আদালতের অন্তর্বর্তী সুরক্ষা আর্জি জানিয়েছিলেন রাখি। সেই আর্জিমাফিক রাখিকে  সুরক্ষা দিতে রাজি হয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *