স্টেশন, নিরাপত্তা এবং ট্রেন চলাচলের যাবতীয় দায়িত্ব মহিলাদের ওপর। শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং সেই দিন বিশেষ উদ্যোগ নিলো রেল। নারীদের প্রতি আস্থা, ভরসা রাখায় এবং প্রাপ্য সম্মান দেওয়ায় খুশি রেলের মহিলা কর্মীরা। আগামী দিনে যেন আরও মহিলারা এগিয়ে আসে তার আহ্বান জানালেন তাঁরা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন স্টেশনে এমন অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। মহিলা রেলকর্মী দ্বারাই পস্টেশন থেকে আপ এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি রিচালিত হয়। এদিন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম রেল চালানোর দায়িত্বে থাকা সমস্ত মহিলা রেলকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
জানা যায়, এদিন আরপিএফ-এর মহিলা হেড কনস্টেবল প্রমিলা প্রধানের নেতৃত্বে থাকা মহিলা কনস্টেবলের দল আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্ত্বর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রিংকু গুহ স্টেশন সুপারেনটেনডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। তার সাথে লোপামুদ্রা দে স্টেশন মাস্টার পদে দায়িত্ব সামলান। পম্পি দত্ত স্টেশনে চিফ-টিকিট ইনস্পেকটর (সিটিআই) পদে ছিলেন। পম্পা রায় সাউথ এদিন স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে কাজ করেন। স্টেশনের দুই কেবিন, নর্থ এবং সাউথ কেবিনে ছিলেন জয়িতা চাকি ও পুষ্পলতা দাস। সকলকে নারী দিবসের অনেক শুভেচ্ছা জানান এবং সম্মান জানান।
