আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়তেই অকাল দোল উৎসব ,আবিরে রঙিন হল চুঁচুড়া

বসন্তের হাওয়ায় দোলের আগেই আবির খেলায় মাতলেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।ভাতা বাড়ানোর ঘোষণায় তাঁরা খুব খুশি ।

বিধায়ক অসিত মজুমদার বুধবার চুঁচুড়ার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের শুভেচ্ছা জানান ।আশা কর্মীরা জানান,ভাতা বাড়ানোর জন্য তাঁরা আন্দোলন করেছিলেন।মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছেন।তাঁরা খুব খুশি। তবে তাঁরা যে ভাতা বর্তমানে সময়ে পান তাতে তাঁদের সংসার চলে না। ভাতা দশ হাজার করার দাবি জানান।

বিধায়ক জানান,”আশাকর্মীদের সব আশা হয়তো পূরণ হয়নি। তবে আশা কিছুটা হলেও পূরণ হয়েছে। আসলে চাহিদার শেষ নেই।মুখ্যমন্ত্রী এত অর্থনৈতিক বাধ্যবাধকতা সত্ত্বেও ভাতা বাড়িয়েছেন। যে কাজ করেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা নিশ্চয়ই তাদের ভাতা আরও হওয়া উচিত। মানবিক মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *