প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে রাজধানী ওয়াশিংটনে প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে প্রথম জিতলেন নিক্কি

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়রথ  রাজধানীতে এসেই থমকে গেল। প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে তিনি পর পর জয় পেলেও তবে প্রথম বার জয় পেলেন নিক্কি হ্যালে। রিপাবলিকান দলে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ এই নিক্কি হ্যালে। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে রবিবার রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতেই ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালে। ওয়াশিংটন বস্তুত কট্টর ডেমোক্র্যাট পন্থীদের শহর। রিপাবলিকানের সংখ্যা সেখানে সামান্যই। সিএনএনের পরিসংখ্যান অনুযায়ী,  খাতায়কলমে নথিভুক্ত ওয়াশিংটনের রিপাবলিকানের সংখ্যা মাত্র ২২ হাজার।

সেই ওয়াশিংটনেই রিপাবলিকান প্রার্থী নিক্কি ট্রাম্পের বিরুদ্ধে ৬৩ শতাংশ ভোটে জয় পেয়েছেন। এক্ষেত্রে উল্লেখ্য, ২০২০ সালে নির্বাচনে ওয়াশিংটন থেকে ট্রাম্পের বিরুদ্ধে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৯২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ।অতীতেও রাজধানী শহর রাজধানী শহর ওয়াশিংটন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের  খুব বেশি ভোট দেয়নি ।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী নভেম্বরে । ডেমোক্রেটিক দলের হয়ে  ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তবে তাঁর প্রতিপক্ষ হিসাবে রিপাবলিকান দলের তরফ থেকে কে লড়বেন তারই ভোটাভুটি চলছে। এ ক্ষেত্রে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ নিক্কি হ্যালে। মিশিগান, মিসৌরি এবং ইডাহো প্রদেশে শনিবার নিক্কিকে হারিয়েছেন ট্রাম্প।তবে তার আগে নিউ হ্যাম্পশায়ার,আইওয়া, দক্ষিণ ক্যারোলিনা, নেভাডার মতো প্রদেশেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আটকে গেলেন ওয়াশিংটনেই। আমেরিকার ১৫টি প্রদেশে  ভোট হবে আগামী মঙ্গলবার।  ১৫ প্রদেশ কার পক্ষে রায় দেয়, তাই ঠিক করে দেবে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনের বিপরীতে কে দাঁড়াবেন ভোটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *