আইসিসির রোষের মুখে উসমান খোয়াজা

ক্রিকেট প্রশাসকদের রোষের মুখে পড়লেন উসমান খোয়াজা।তাঁর ব্যাটে লাগানো ঘুঘু পাখির স্টিকারও তুলে ফেলতে হল তাঁকে। পূর্বেও ইজ়রায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে হয়েছিল এই অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটারকে। নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওয়েলিংটন টেস্টে ব্যাটে  জলপাই গাছের ডাল ধরা একটি ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন উসমান খোয়াজা।

মানবাধীকারের সেই স্টিকার ম্যাচের তৃতীয় দিন তাঁকে খুলে ফেলতে হল। এক কথায় তাঁকে বাধ্য করা হল এ কাজ করতে।খোয়াজা যুদ্ধবিধ্বস্ত গাজ়ার বাসিন্দাদের পাশে থাকার এবং মানবাধিকার  রক্ষার বার্তা দেওয়ার জন্যই ব্যাটে এই স্টিকারটি লাগিয়েছিলেন।তাঁকে স্টিকারটি খুলতে বাধ্য  করেছে আইসিসি। তাঁকে জানানো হয়েছে, রাজনৈতিক অর্থ রয়েছে এমন কোনও বার্তা দেওয়া যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে । কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও ব্যাটে জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়েই খেলেছিলেন তিনি। তবে সেসময় আপত্তি করেনি আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আপত্তি রয়েছে আইসিসির ।

তবে এইরূপ আপত্তির কথা আগেই জানতেন উসমান খোয়াজা। কিন্তু তিনি ব্যাট থেকে স্টিকারটি  না খুলেই নিউ জ়িল্যান্ডের মাঠে নেমে ছিলেন । তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই সেই স্টিকার খুলতেই হল তাঁকে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া খোয়াজার পাশেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *