লিভারপুল চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়ে কারাবায়ো কাপ জিতে নিল । নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতল লিভারপুল। নির্ধারিত সময়ে লিভারপুলের ভিরজিল ভ্যান ডিহিকের গোল বাতিল হয়ে গিয়েছিল।তবে তাঁর করা গোলেই লিভারপুল শেষ পর্যন্ত ম্যাচ জিতল । কারাবায়ো কাপের ফাইনালে ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিল চেলসি এবং লিভারপুল।
৯০ মিনিটের এই খেলায় কোনও দলই গোল করতে পারেনি। তবে দুই দলেরই একটি করে গোল বাতিল হয়ে যায়। লিভারপুলের ভিরজিল ভ্যান ডিহিক গোল করেছিলেন। গোল বাতিল হয়ে গেলে তাঁদের উৎসব থেমে যায় । যদিও ১১৮ মিনিটের মাথায় শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের খেলায় গোল করে দলকে জেতালেন সেই ভ্যান ডিহিকই।
চেলসির হয়ে একটি গোল করেছিলেন স্টারলিং । কিন্তু রেফারি সেই গোলটিও বাতিল করে দেন । তাই ৯০ মিনিটে কোনও দলকেই আলাদা করা যায়নি। অতিরিক্ত সময়ের খেলায় চেলসিকে বেশ ছন্নছাড়া দেখাচ্ছিল। কিন্তু গোল করতে পারছিল না লিভারপুলও। একটা সময় মনে হচ্ছিল খেলা টাইব্রেকারে যাবে । কিন্তু শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান ভিরজিল ভ্যান ডিহিক।
