শামির সঙ্গে তুলনায় রাজি নন আকাশ দীপ

অভিষেক টেস্টেই তিন উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন  বাংলার আকাশ দীপ। বাংলার  এই পেসার শুরুতেই ধাক্কা দিয়েছেন ইংল্যান্ডকে ,তবে পরে সেই ধাক্কা জো রুটেরা সামলে নিলেও আকাশ কিন্তু জায়গা করে নিয়েছেন সমর্থকদের মনে। তাঁর সঙ্গে তুলনা চলছে মহম্মদ শামির। আকাশ দীপ যদিও এই তুলনা চাইছেন না।

আকাশ এবং শামি  দুজনেই বাংলার বোলার। বাংলার ক্লাবে খেলেই তাঁরা রাজ্য দলে জায়গা করে নেন। সেখান থেকেই উঠে পড়েন ভারতীয় দলের বিমানে ।মহম্মদ শামি দেশের অন্যতম সেরা পেসারের জায়গায় পৌছে গেছেন । আকাশ সবে মাত্র তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছেন। আকাশ বলেন, ২০১৬ সালে তিনি বাড়ি ছাড়েন। আর তখন থেকেই তিনি শামির খেলা দেখেন ও অনুসরণ করেন। শামি ও রাবাডার বোলিং দেখে তিনি খেলা শিখেছেন।

আকাশ উপদেশ পেয়েছেন যশপ্রীত বুমরার থেকেও। আকাশ  মতে ঘরোয়া ক্রিকেটে তারা অনেক বেশি ফুল লেংথে বল করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে শর্ট লেংথে বল  করার উপদেশ দেন বুমরা। একই উপদেশ দেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। আকাশ জানান তিনি শুধু লাইন, লেংথ ঠিক রেখে বল করে যেতে চান। প্রথম দিনের শুরুতে তিন উইকেট তুলে নেওয়ার পর  অবশ্য আকাশ আর উইকেট পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *