ভুল চিকিৎসার কারণে মৃত্যু ‘দঙ্গল’ ছবির ববিতা ফোগতের!

আমিরের পর্দার মেয়ে সুহানির মৃত্যু হল মাত্র ১৯ বছর বয়্যস। ‘দঙ্গল’ ছবিতে তাঁকে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে দেখা গিয়েছিল । হরিয়ানার ফোগত-বোনদের লড়াইয়ের কাহিনি আমির খানের ‘দঙ্গল’ সিনেমার দ্বারা এখন   বহু প্রচারিত। এই সিনেমায় তুলে ধরা হয়েছিল তাঁদের লড়াইয়ের কাহিনিই।

‘দঙ্গল’ ছবিতে এই তিন তরুণীকে আমিরের মেয়ের চরিত্রে দেখা যায়। আমিরের পর্দার মেয়ে সুহানির মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয়। ‘দঙ্গল’ ছবিতে সুহানিকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে।

শোনা যাচ্ছে, অভিনেত্রীর পা ভেঙে গিয়েছিল কিছু দিন আগেই ।তাঁর চিকিৎসা শুরু করা হয় দিল্লি এমস-এ । সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেতে হয়েছিলো অভিনেত্রী সুহানিকে। তারপর থেকেই শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই জানা গিয়েছে এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে । সুহানিহল ফরিদাবাদের মেয়ে। শনিবার সুহানির শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *